দেবিদ্বারে খাল ভরাটের দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, রাত ১০:৪০
  • আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, রাত ১০:৪০
1000155380

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:


কুমিল্লার দেবিদ্বারে ৬নং ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া খেলার মাঠ সংলগ্ন একটি সরকারি খাল ভরাট করার অপরাধে মো. ইসমাইল (পিতা: মৃত সুজত আলী), সাং- সাইচাপাড়া, কে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(১)/৮ ধারায় এই দণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন। অভিযানকালে দেখা যায়, সরকারি খালের একটি অংশ অবৈধভাবে মাটি ফেলে ভরাট করা হয়েছে, যা স্থানীয় পরিবেশ ও পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য হুমকি সৃষ্টি করছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। দণ্ডিত ব্যক্তি আগামী তিন দিনের মধ্যে ভরাটকৃত অংশের মাটি অপসারণ করে খালটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনার মুচলেকা প্রদান করেছেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি জলাশয় ও খাল দখল বা ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

Ad