ছাত্র জমিয়ত বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার নবীন সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ফরিদপুর, ৩০ জুন ২০২৬: ছাত্র জমিয়ত বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে নবীন সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।জেলা শাখার সভাপতি ফাহিম বিন আছাদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ তানজিল খান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতী কামরুজ্জামান দা.বা. প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী ছাত্র আন্দোলনের একজন কর্মীকে ইলম, আমল, আখলাক ও সাংগঠনিক দক্ষতায় সমৃদ্ধ হতে হবে। ব্যক্তি গঠন, দীনী চেতনা, শৃঙ্খলা এবং দাওয়াতি মনোভাবের সমন্বয়ের মাধ্যমেই একজন আদর্শ কর্মী হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব। তিনি নবীন সদস্যদের নিয়মিত অধ্যয়ন, সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং সর্বোপরি আল্লাহভীতির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসান। তাঁরা তাঁদের বক্তব্যে সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে নবীন সদস্যদের নিষ্ঠা, আন্তরিকতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।প্রশিক্ষণ কর্মশালায় সংগঠনের আদর্শ, লক্ষ্য-উদ্দেশ্য, সাংগঠনিক কাঠামো, কর্মপদ্ধতি, শৃঙ্খলা, দাওয়াতি কার্যক্রম এবং একজন আদর্শ ছাত্রকর্মীর গুণাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় ছাত্র জমিয়ত বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সকল দায়িত্বশীল ও নবীন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালাটি দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।


