দেওয়ানগঞ্জ সরকারি ভিজিএফের চাল বারবার নেওয়ার অপরাধে এক যুবককে কারাদন্ড
মোঃ হাফিজুর রহমান হাফিজ , জামালপুর :
জামালপুরের দেওয়ানগঞ্জে হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণের সময় একাধিকবার নেয়ার অপরাধে মো. মোতালেব মিয়া (৩৪) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুরাদ হোসেন।
দণ্ডপ্রাপ্ত মোতালেব মিয়া ওই এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুরাদ হোসেন বলেন- “ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছিলো। এসময় মোতালেব মিয়া একবার চাল নিয়েছেন। এরপরেও তিনি কয়েকবার লাইনে দাড়িয়েছেন। আমরা তাকে হাতে নাতে ধরি। পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।



