দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে এক যুবকের কারাদণ্ড
জিএম মাকছুদুর রহমান:
কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক মাদকসেবীকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২০ আগস্ট (বৃহস্পতিবার) দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন পৌরসভার ভিংলাবাড়ি এলাকার মো. খোরশেদ আলমের ছেলে মো. আরিফ হোসেন (৩৮)। জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়িতে অবৈধ মাদক সেবনের অপরাধে আরিফ হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৯০ (নব্বই) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, মাদকের বিস্তার রোধ ও এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Ad



