পাবনা-৫ আসনে মনোনয়ন ফরম তুললেন অ্যাডভোকেট শিমুল বিশ্বাস
মোঃ মনিরুজ্জামান মুন্না, ষ্টাফ রিপিটার পাবনা:
পাবনা-৫ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেন, বিগত নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়নি। তবে আসন্ন নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে বিএনপি। তিনি দুর্নীতিমুক্ত, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকলের দোয়া চান।


