চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এড হক কমিটির অনুমোদন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি মোঃ হারুন-অর রশিদ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
জেলা পরিষদ প্রাঙ্গণের এই আয়োজনে জেলা পরিষদ প্রশাসক মোঃ হারুনুর রশিদ বলেন, চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা দরকার। আজকাল উঠতি বয়সের ছেলেমেয়ের মাদক ও মোবাইল ফোনে আসক্ত হয়ে বিপথে চলে যাচ্ছে। তাদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। খেলাধুলার মাঝে ফিরিয়ে আনতে পারলে তারা পড়ালেখায় মন দিবে। তারা মানুষের মতো মানুষ হতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফা, মোহাম্মদ মাহবুব আলম, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজামান। এবং সদস্য - সচিব মোহাম্মদ মশিউর রহমান মিঠু, মোহাম্মদ আজমল হোসেন, মোঃ পান্না সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।



