সালথায় গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও ও পুলিশ
আবুল কাশেম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা ভবনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। তবে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের সালথা শাখা ভবনে এ ঘটনা ঘটে।
ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা মশাল ও কেরোসিন ব্যবহার করে ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। এ সময় ভবনের ওপরের তলায় অবস্থানরত শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মীরা ধোঁয়া দেখতে পেয়ে সতর্ক হন। পরে দ্রুত নিচে নেমে মোটরের পানি ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামালের কোনো ক্ষতি হয়নি।
ঘটনার বর্ণনা দিয়ে গ্রামীণ ব্যাংকের সালথা শাখার ব্যবস্থাপক মো. রাজীব হোসেন বলেন, রাতে তিনি ভবনের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ জানালা দিয়ে ধোঁয়া প্রবেশ করতে দেখে তাঁর ঘুম ভেঙে যায়। দ্রুত নিচে নেমে আগুন জ্বলতে দেখেন। পরে অন্যান্য কর্মীদের নিয়ে মোটরের পানি ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন। পরদিন সকালে বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। এ ঘটনায় সালথা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার খবর পেয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়া পুলিশ সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া

.webp)

