এক বছরে আস্থার ঠিকানা ‘মোল্লার খিচুড়ি’, বর্ষপূর্তিতে ২০ শতাংশ মূল্যছাড়

  • প্রকাশ: ২৪ জুন ২০২৬, দুপুর ০৪:২৭
  • আপডেট: ২৪ জুন ২০২৬, দুপুর ০৪:২৭
WhatsApp Image 2026-06-24 at 4.25.07 PM

জাকিব আহমেদ জ্যাক, ফরিদপুর:

ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জনপ্রিয় খাবারের প্রতিষ্ঠান ‘মোল্লার খিচুড়ি’ সফলতার সঙ্গে এক বছর পূর্ণ করেছে। প্রতিষ্ঠানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এ উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ ২০ শতাংশ মূল্যছাড়ের ব্যবস্থাও করা হয়।বুধবার (২৪ জুন) দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। মোল্লার খিচুড়ির স্বত্বাধিকারী মোহাম্মদ সোহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর জাসাসের আহ্বায়ক মোহাম্মদ শাহিন হক, যুগ্ম আহ্বায়ক মো. কামাল ও আশফাক মিয়া।এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক মাসুদুর রহমান তরুণ, এস এম রুবেল, কামরুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যেই সুস্বাদু খাবার, সেবার মান ও গ্রাহকবান্ধব পরিবেশের কারণে ‘মোল্লার খিচুড়ি’ ফরিদপুরের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি একই মান বজায় রেখে গ্রাহকদের সেবা প্রদান করবে বলে আশা প্রকাশ করেন তারা।বর্ষপূর্তি উপলক্ষে দিনব্যাপী আগত গ্রাহকদের জন্য ২০ শতাংশ মূল্যছাড়ের বিশেষ অফার চালু রাখা হয়, যা ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Ad