আট মাসেও আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে পারেনি সরকার, আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ নাহিদ ইসলামের
পাবনা প্রতিনিধি:
বর্তমান সরকারের ওপর জনগণের আস্থা নেই। দায়িত্ব গ্রহণের আট মাস পার হলেও সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে সারা দেশে আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।নাহিদ ইসলাম বলেন, নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নেও সরকার ব্যর্থ হয়েছে। ফ্যাসিস্ট শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতে পালিয়ে গেলেও তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। অথচ বিরোধী দলকে দমনে গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।তিনি আরও বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে।গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, নতুন করে গ্যাসের দাম বাড়ানোয় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে। অন্যদিকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকার সময়োপযোগী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। অতীতে শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনকে যারা যৌক্তিক বলেছিল, এখন বিএনপি কেন শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, দেশের সব স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে। এ ছাড়া গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, জনগণের অধিকার ও পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে আগামী ডিসেম্বর থেকে রাজপথে জোরালো আন্দোলনে নামবে এনসিপি।এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক গকে আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগ নাহিদ ইসলামের

.webp)

