টাঙ্গাইলে নতুন বাসস্টার্মিনালে বাসে আগুন দেয়ার চেষ্টা

  • প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:০১
  • আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:০১
WhatsApp Image 2026-11-25 at 3.03.00 PM

সুলতান কবির :

টাঙ্গাইলে নতুন বাসস্টার্মিনালে নিরালা সুপার বাসে আগুন দেয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার সকালে নতুন বাসস্টার্মিনালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ঘটনার পর বাস মালিক এবং শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শী এবং বাসের মালিকরা বলেন, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নতুন বাসস্টার্মিনালের ভিতরে পার্কিং করা নিরালা সুপার বাসের চাকায় বোতলে পেট্রোল দিয়ে আগুন দেয়। এসময় আরেক নিরালা বাসের সুপারভাইজার চাকায় আগুন দেখতে পায়। পরে তিনি আগুন নিভিয়ে বাসস্টার্মিনালে থাকা মালিক এবং শ্রমিকদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে। এসময় বাসের চাকার নিচে পড়ে থাকা একটি বোতল উদ্ধার করে পুলিশ। 

এ বিষয়ে, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতি’র আহবায়ক শফিকুর রহমান খান শফিক বলেন, নাশকতার অংশ হিসেবে ফ্যাসিস্টরা বাসে আগুন দেয়ার চেষ্টা করেছিলো। বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের নিজস্ব লোকজন দিয়ে প্রতিরাতেই পাহাড়ার ব্যবস্থা করেছি। আজ রাত থেকে পাহারার ব্যবস্থা আরো জোরদার করা হবে। 

Ad