বরগুনা-১ আসন এর এমপি মহোদয়ের উদ্যোগে টিআর কাজের শুভ উদ্বোধন:
মীর খাইরুল ইসলামস্টাফ রিপোর্টার:
বরগুনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের উদ্যোগে কেওড়াবুনিয়া ইউনিয়নের সিংড়াবুনিয়া গ্রামের আবুল হোসেন চৌকিদার বাড়ির রাস্তার মাটি কাজের শুভ উদ্বোধন করেছেন এমপি মহোদয়ের ছোট ভাই
উদ্বোধনকালে দৈনিক ভোরের সময় কে বলেন , গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। এলাকার জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এ রাস্তার মাটি কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এলাকাবাসী উন্নয়নমূলক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Ad



