বালিয়াকান্দির জামালপুর বাজারে রং মেশানো সিং মাস বিক্রেতার চার হাজার টাকা জরিমানা
আরিফ, বালিয়াকান্দি :
৩০ সেপ্টেম্বর ২০২৬ বুধবার জামালপুর বাজারে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর গ্রামের সমর কুমার দাস নামের এক মাছ বিক্রেতা কেমিক্যাল রং মেশানো শিং মাছ দেশি শিং মাছের কথা বলে বিক্রি করছিলেন। রং মেশানো মাছ ধরা পড়ায় বাজারের স্থানীয়রা বিক্রেতার উপর ক্ষিপ্ত।
বি এন ২৪ এর অনুসন্ধানে জানা যায়, সমর কুমার দাস প্রতিনিয়তই এই বাজারে এই ধরনের মাছ বিক্রি করে থাকেন। বালিয়াকান্দি উপজেলার সরকারি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ভূমি ভ্রাম্যমান আদালত বসিয়ে মাছ বিক্রেতা সমর কুমার দাস কে ৪০০০ টাকা জরিমানা করেন।
Ad



