ভালোবাসা আর সম্মানে বিদায় জানালো জিএমপি
ফাতেমা আক্তার:
নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন জনাব মোঃ আশিক সাঈদ পিপিএম অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়েছে।শনিবার (৭ নভেম্বর) জিএমপি সদর দপ্তর প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী তাকে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারগণসহ সকল পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।বিদায়ী কমিশনারের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে জিএমপির সকল স্তরের সদস্যরা তার নতুন কর্মজীবনের জন্য শুভকামনা জানান।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব মো. আশিক সাঈদ, পিপিএম।রোববার (৮ নভেম্বর ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের দায়িত্বভার গ্রহণ করেন।এ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের একটি সুসজ্জিত দল নবাগত পুলিশ কমিশনারকে গার্ড অব অনার প্রদান করে। পরে দায়িত্বভার গ্রহণের পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।

.webp)

