বামনা–আমুয়া সড়কের জরুরি মেরামতের দাবি এলাকাবাসীর
বামনা প্রতিনিধি:
বরগুনার বামনা–আমুয়া সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ক্ষতিগ্রস্ত অংশের কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের মাঝখানে সৃষ্টি হওয়া বড় গর্ত যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। প্রতিদিন এ সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজারো মানুষ চলাচল করেন। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থায় জনভোগান্তি বাড়ছে। এ অবস্থায় দ্রুত ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার করে সড়কটি চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
Ad



