বান্দরবানের থানচিতে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকানপাট পুড়ে ছাই হয়েছে

  • প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৩:৫৪
  • আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৩:৫৪
WhatsApp Image 2026-09-16 at 11.24.39 AM

শির আহাম্মদ বান্দরবান জেলা প্রতিনিধি:

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৪টার দিকে বলিবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩ টি দোকান পুড়ে গেছে। আজ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানিয়েছে, রাতে হঠাৎ করে একটি দোকানে আগুনে দেখতে পায় বাজারে দ্বায়িত্বরত চৌকিদার। পরে দ্রুত আকারে পাশ্ববর্তী দোকান গুলোতে আগুন ছড়িয়ে গেলে ১৩টি দোকান পাট আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকান্ডে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে পুলিশ বিজিবি যৌথভাবে চেষ্টায় এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিন্দু চাকমা বলেন, ‘১৩টি দোকানের কোনো দোকানদারই রাতে দোকানে থাকেন না। কোনো দোকানে ফ্রিজ চালু রেখে যাওয়ার কারণে ফ্রিজে ত্রুটি বা বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।’থানচি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার রহিদুল ইসলাম মৃধা বলেন, ‘প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’ব

Ad