বাংলাদেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে, সুফল পাবেন সব নাগরিক: শামা ওবায়েদ

  • প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, রাত ১০:১৫
  • আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, রাত ১০:১৫
1000284475

আবুল কাশেম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি) বলেছেন, বাংলাদেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে। এই উন্নয়নের ধারায় দেশের প্রত্যেক নাগরিক অন্তর্ভুক্ত থাকবেন। বিএনপি সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না। আমরা সবাই মিলে-মিশে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেব। সাম্য ও ভ্রাতৃত্ব যেন সারা জীবন বজায় থাকে, সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা করি। আমরা মানুষ—এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।


সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নিজের নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সদরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে শামা ওবায়েদ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় সালথা সাহাপাড়া পূজামণ্ডপে পৌঁছালে নবগঠিত উপজেলা যুবদলের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


শামা ওবায়েদ আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসন দিন-রাত কঠোর পরিশ্রম করছে। মা-বোনেরা যাতে স্বাধীনভাবে আনন্দ ও নিরাপত্তার সঙ্গে উৎসব পালন করতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।


 বাংলাদেশের সব ধর্মের মানুষ স্বাধীনভাবে সম-অধিকার নিয়ে উন্নয়নের ছোঁয়া ও নিরাপত্তা পাবেন।


সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


Ad