বরগুনা পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ

  • প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, রাত ০৮:১৫
  • আপডেট: ০৫ নভেম্বর ২০২৫, রাত ০৮:২৮
WhatsApp Image 2025-11-05 at 00.09.27_02f0e07d

মির খাইরুল ইসলাম,বরগুনা :

বরগুনা পৌরসভার ৮ নং ওয়ার্ডে বরগুনা ১ আসনের কান্ডারী গণমানুষের নেতা বরগুনা জেলার বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির অধ্যাপক মহিবুল্লাহ হারুন ব্যাপক গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আবু জাফর,বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা উপজেলা শাখার আমির, সেক্রেটারি সহ পৌরসভার বিভিন্ন নেতৃবৃন্দ। গণসংযোগ কালে নেতারা বলেন সব দল দেখা শেষ জামায়াতে ইসলামীর বাংলাদেশ। জামায়াতে ইসলামী একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আগামীর বাংলাদেশের একমাত্র স্বপ্ন সারথি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তাই ডাক্তার শফিকুর রহমানকে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।বরগুনা ১ আসনের অধ্যাপক মহিবুল্লাহ হারুনের বিকল্প নেই। অধ্যাপক মহিবুল্লাহ হারুন কে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বরগুনা, আমতলী ও তালতলীর মানুষের খেদমত সুযোগ দিবেন।

Ad