সিলেট গ্র্যান্ড প্যালেসে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী বদির ভাই, ছেলেসহ ৪ জন আটক

  • প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ০৪:২২
  • আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ০৪:২২
WhatsApp Image 2026-11-25 at 1.57.58 PM

সিলেট ব্যুরো প্রধান মোঃ জহুরুল ইসলাম :

সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাই, ছেলে ও টেকনাফ পৌর কাউন্সিলরসহ ৪ জন আটক , ২৫ নভেম্বর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ০১.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের যৌথ টিম কোতোয়ালি মডেল থানাধীন জিন্দাবাজারস্থ জল্লারপাড়ের হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাই ১। আব্দুস শুক্কুর (৪২), ২। আমিনুর রহমান আমিন (৪৫), ৩। শাওন আরমান (২৮), আব্দুর রহমান বদির ছেলে এবং ৪। হোসেন আহমদ (৪৪), টেকনাফ পৌরসভার কাউন্সিলরকে আটক করেন। আটক ব্যক্তিদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Ad