বরগুনা ১ আসনের মাননীয় এমপি আমতলী এ কে স্কুল সংলগ্ন কওমিয়া মাদ্রাসায় মত বিনিময়
স্টাফ রিপোর্টার: মীর খাইরুল ইসলাম :বরগুনা ১ আসনের সংসদ সদস্য মো:মাহমুদুল হোসাইন অলিউল্লাহ আমতলীর স্বনামধন্য কওমি মাদ্রাসায় ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার বিভিন্ননেতৃবৃন্দ এর সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সম্মানিত সভাপতি মুফতি মো:ওমর ফারুক জিহাদী, গাজী মোঃ বায়জিদ ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সেক্রেটারি,মাওলানা মোঃ শাহ আলম মৃধা সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন আমতলী উপজেলা শাখা, মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখা, মো:কামাল বয়াতি সহ-সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন আমতলী উপজেলা শাখা,মো:ইসা সাঈদী সেক্রেটারি ইসলামী যুব আন্দোলন আমতলী উপজেলা শাখা, মোঃ কামরুজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখা, মাওলানা মোঃ নুর হোসাইন সাংগঠনিক সম্পাদক আন্দোলন আমতলী উপজেলা শাখা সহ ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আসা দায়িত্বশীল নেতৃবৃন্দ।নবনির্বাচিত বরগুনা ১ আসনের এমপি মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন আমতলীতে আর কোন চাঁদাবাদি চলবে না। আপনাদের কাছে যদি কেউ চাঁদা চাইতে যায় আপতিত করবেন এবং প্রশাসনকে জানাবেন ও আমাকেও জানাবেন। মাওলানা মুহাম্মদ মুফতি ওমর ফারুক জিহাদী বলেন আমতলীতে আর কোন শালিশ বাণিজ্য হচ্ছে সেগুলো চলবে না আমতলীতে আর কাউকে সালিশের নামে বাণিজ্য করতে দেওয়া হবে না। আগামীর আমতলী হবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত আমতলী। আপনারাআমাদেরকে আপনার পবিত্র মূল্যবান আমানত (ভোট) দিয়ে বিজয়ী করেছেন। তাই জনগণের ন্যায্য অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। বরগুনার একটি মানুষও গৃহহীন থাকবে না। জনগণ তার পাওনা টুকু ইনশাল্লাহ পাবে।



