বরগুনা ১ আসনের মাননীয় এমপি মোঃ মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এর গণ সংবর্ধনা

  • প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৪৬
  • আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৪৬
1000131223

মীর খাইরুল স্টাফ রিপোর্টার :

বরগুনা ১ আসনের সম্মানিত নব নির্বাচিত এমপি ( সংসদ সদস্য) মো:মাহমুদুল হোসাইন অলিউল্লাহ কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন আমতলী উপজেলার সাধারণ মানুষ। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি মো:ওমর ফারুক (জিহাদি),গাজী মো: বায়জিদ সেক্রেটারি আন্দোলন আমতলী উপজেলা শাখা, মোঃ মনিরুল ইসলাম তালুকদার বরগুনা জেলা মুক্তিযোদ্ধা দলের সেক্রেটারি, আরআইএম অহিদুজ্জামান সাংগঠনিক সম্পাদক জাতীয় শিক্ষক ফোরাম, মোঃ কামরুজ্জামান যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখা সহ আমতলী উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আসা বৃন্দ সহ সাধারণ মানুষ। নবনির্বাচিত এমপি মো:মাহমুদ হোসাইন অলিউল্লাহ বলেন আমতলী উপজেলার মানুষ বুক ভরা আশা নিয়ে ভোট দিয়ে আমাকে বিজয় করেছেন। তাই আগামীর আমতলী দখল ও চাঁদাবাজ মুক্ত করে তুলবো ইনশাআল্লাহ। আর কোন চাঁদাবাজি আমতলিতে চলবে না। যদি কেউ আপনাদের কাছে চাঁদা তুলতে চায় তাহলে বেঁধে রাখবেনএবং শক্ত হাতে 

চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। আমতলীতে আর কোন সালিশ মীমাংসার নামের বাণিজ্য চলবে না। মানুষ যাতে তার ন্যায্য অধিকার এবং ন্যায্য নিরাপত্তা নিশ্চিত করব ইনশাল্লাহ। এমপি সাহেব আরো বলেন চাঁদা আমরা নেব না এবং কাউকে চাঁদা দেব না। অবকাঠমে উন্নয়নসহ সকল স্তরে উন্নয়ন করবো। আগামীর আমতলী একটি আধুনিক আমতলীতে রূপান্তরিত করার চেষ্টা করব।

Ad