বরগুনা জেলা সমাজসেবা অফিসার এর দূর্নীতি ও ঘুষ বাণিজ্য ফাঁস জেলা প্রশাসক বরাবর অভিযোগ দাখিল

  • প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৬, রাত ০৯:০০
1000119747

স্টাফ রিপোর্টার , বরগুনা:

বরগুনা জেলা সমাজসেবা অফিসার ডিডি মোঃ শহিদুল ইসলাম এবং সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্য দুর্নীতি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার তদন্ত চেয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দাখিল করেছেন বরগুনা সদর উপজেলার মোঃ সাইফুর রহমান নামের এক ব্যক্তি। দাখিল কৃত অভিযোগ সূত্রে জানা যায় বরগুনা জেলা সমাজসেবা অফিসার মোঃ শহিদুল ইসলাম এবং সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বেসরকারি এতিমখানর কমিটি অনুমোদন এর জন্য মোটা অংকের টাকা ঘুষ নিয়ে থাকে এবং সরকারি শিশু পরিবার এর অর্থ আত্মসাৎ করেন। কিডনি ক্যান্সার লিভার সিরোসিস রোগিদের জন্য বরাদ্দকৃত অর্থ থেকে ৫০০০-১০০০০/ টাকা ঘুষ নিয়ে থাকে। নামে বে নামে ভুয়া স্বেচ্ছাসেবী সংগঠন ও ভুয়া ব্যাক্তিরদের নামে অর্থ বরাদ্দ দেখিয়ে আত্মসাৎ করেন। অভিযোগের বিষয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বেসরকারি এতিমখানার কতৃপক্ষের কাছে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান অভিযোগ কে করেছে জানিনা। তবে যে অভিযোগ দিয়েছেন তাকে ধন্যবাদ এবং অভিযোগ গুলো অনেকটাই সত্য। আমাদের দুই বছর মেয়াদি কমিটি অনুমোদন করতে তাদের ১০০০০ থেকে ৩৫০০০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে বাধ্য হই। আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার চাই এবং বরগুনা জেলা সমাজসেবা অফিসার মোঃ শহিদুল ইসলাম এবং সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী এর বদলি চাই।

অভিযোগের বিষয়ে বরগুনা সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হেমায়েত উদ্দিন ও আমতলী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মানঞ্জুরুল হক কাওসার এর কাছে জানতে চাইলে তারা অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

Ad