জনবান্ধব "অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা" গড়তে কুমিল্লায় ভূমিসেবা মেলা শুরু

  • প্রকাশ: ১৯ মে ২০২৬, বিকাল ০৫:২০
  • আপডেট: ১৯ মে ২০২৬, বিকাল ০৫:২০
WhatsApp Image 2026-05-19 at 4.05.51 PM

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:

নির্ভুল তথ্য ও সমৃদ্ধ তথ্যভাণ্ডারের অভাবে দেশের জনগণ সময়মতো ভূমিসেবা পাচ্ছে না। মানুষের ভোগান্তি কমাতে এই সেবা প্রদান প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতে হবে।​ মঙ্গলবার (১৯ মে) কুমিল্লায় শুরু হওয়া ভূমিসেবা মেলার উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা জেলা প্রশাসন ও আদর্শ সদর উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২১ মে পর্যন্ত এই মেলা চলবে। ​সকাল ১০টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বেলুন উড়িয়ে এবং প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ​কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু এবং জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ বি এম মশিউজ্জামান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর এবং আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান। ​এ সময় অন্যান্যদের মধ্যে আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা এবং সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার উপস্থিত ছিলেন। মেলায় আগত নাগরিকেরা জানান, ডিজিটাল এই উদ্যোগের ফলে ভূমিসেবায় স্বচ্ছতা আসবে এবং সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে যাবে।

Ad