বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজের মৃত্যুতে, সারোয়ার ওয়াদুদ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন
নিজস্ব প্রতিবেদক:
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজের মহাপ্রয়াণ গভীর শোক, শোকাহত স্বজন গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী।তিনি আজ রবিবার ৩০ আগস্ট ২০২৬ ইং সকাল ৭টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও শহরের ওয়্যারলেস বাজার এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজের সঙ্গে আমার স্মৃতি, তিনি আমার এক সময় ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন।আজ বাদ আসর চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার মোড়ে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।মহান আল্লাহ পাক মরহুম কে জান্নাতের উঁচু মাকাম দান করুন



