মা'দক নিয়ন্ত্রণে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার দাবি, সরকারের কাছে বিএনপি নেতার ফেসবুকে খোলা চিঠি

  • প্রকাশ: ১৮ মে ২০২৬, দুপুর ০১:৩২
  • আপডেট: ১৮ মে ২০২৬, দুপুর ০১:৩২
sa


 মোঃ হাফিজুর রহমান হাফিজ ,মেলান্দহ জামালপুর :

জামালপুরের মেলান্দহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নূরন্নবী মন্ডল দেশে মা'দকের বিস্তার রোধে কঠোর আইন প্রণয়ন এবং শিক্ষা, চাকরি ও রাজনৈতিক অঙ্গনে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সদস্যদের প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তার প্রস্তাবে বলা হয়েছে, এসএসসি পাসের পর এইচএসসিতে ভর্তি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং সরকারি-বেসরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মা'দকের ডোপ টেস্ট রিপোর্ট বাধ্যতামূলক করা যেতে পারে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি এবং রাজনৈতিক নেতাদেরও নির্দিষ্ট সময় পরপর ডোপ টেস্টের আওতায় আনার দাবি তোলা হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ডোপ টেস্টে মা'দক সেবনের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মা'দকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

নূরন্নবী মন্ডলের মতে, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও রাজনৈতিক পরিমণ্ডলে মা'দকবিরোধী কঠোর নীতিমালা বাস্তবায়ন করা গেলে সমাজে মাদকের প্রভাব কমবে এবং তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।

তিনি মা'দকমুক্ত সমাজ গঠনে সরকারকে আরও কঠোর, যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Ad