বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মাছ অবমুক্ত করলেন আরডিএ চেয়ারম্যান

  • প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৪:০৩
  • আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৪:০৩
WhatsApp Image 2026-09-03 at 3.51.00 PM

সৈয়দ মোঃ মাসুদ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) পার্ক ও ভদ্রা লেকে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।এ সময় রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় এক মণ মাছ জলাশয়ে অবমুক্ত করা হয়। জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।আরডিএ পার্কে মাছ অবমুক্ত করার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আরডিএ চেয়ারম্যান কিছু গাছের চারাও রোপন করেন। এসময় উপস্থিত ছিলেন, যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক মিনু, মহানগর যুবদলের সদস্য বিপ্লব রহমান নাইম, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কাইসার জামান শুভসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্থানীয় জলজ সম্পদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Ad