আখাউড়ায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৮:২০
  • আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৮:২০
maaaa


বাহাদুর হোসেন তিতাস , আখাউত, ব্রাহ্মণবাড়িয়া ‍ঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাস্তার পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর এলাকার করুয়াতলী বাজারসংলগ্ন রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


স্থানীয়রা জানান, গ্রামের ফরিদ মিয়ার সবজি বাগানের পশ্চিম পাশে একটি খালি জায়গায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।


পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা অনুযায়ী, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তার শরীরে প্রাথমিকভাবে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আশপাশের লোকজনও মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেননি।


তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তার পরিচয় কী—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

Ad