বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি:
বরগুনায় ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। প্রধান অতিথি ছিলেন বারটান প্রধান কার্যালয়ের পরিচালক (উপসচিব) রেহেনা আকতার। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বারটানের অধ্যক্ষ ড. মো. জামাল হোসেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার উপ-পরিচালক এস এম বদরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা সুস্বাস্থ্য বজায় রাখতে সুষম খাদ্যাভ্যাস, ফলিত পুষ্টির গুরুত্ব এবং সঠিক পদ্ধতিতে খাদ্য প্রক্রিয়াজাতকরণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।



