বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত: সরকারি দপ্তরগুলোকে তিন দফা নির্দেশনা ডিসির

  • প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:৫৬
  • আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:৫৬
WhatsApp Image 2026-11-15 at 6.42.06 PM

বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার ---সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, সরকারি দপ্তরগুলোর সেবার মান বৃদ্ধি, তথ্যপ্রযুক্তির ব্যবহার, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার জেলার সকল সরকারি দপ্তরের ওয়েবসাইট হালনাগাদ করার নির্দেশনা দেন। তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসের জেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রতিটি দপ্তরকে তাদের ওয়েবসাইট হালনাগাদের অগ্রগতি সম্পর্কে অবহিত করতে হবে। তিনি সরকারি দপ্তরগুলোর পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতি শনিবার প্রত্যেক দপ্তর ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। এ ছাড়া কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম ও সেবার মান নিশ্চিত করতে প্রতিমাসে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক। সভায় বক্তব্য রাখেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) অনিমেষ বিশ্বাস, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া উদ্দিন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। 

এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলার সব সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Ad