ব্রাহ্মণপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, দুপুর ০৩:৪১
  • আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, দুপুর ০৩:৪১
WhatsApp Image 2026-11-07 at 3.08.12 PM

জিএম মাকছুদুর রহমান:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যথাযোগ্য গুরুত্বের সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস্ মুন্নী ইসলামের সভাপতিত্বে সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সভায় বক্তব্য ও আলোচনায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় ইতিহাসে দিবসটির গুরুত্ব এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সহসভাপতি মো. মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাজী মো. জাকির খান সম্রাট, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আলোচনা সভায় জাতীয় জীবনে ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে দিবসটির ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

Ad