বাউফলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

  • প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, বিকাল ০৭:৪৭
WhatsApp Image 2025-10-14 at 17.47.26_d1f23b12

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা  :


পটুয়াখালীর বাউফলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


১৪ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলার গোসিংগা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট সোহাগ হাসান মিলু।


বালু উত্তোলনকালে বাউফল ইউনিয়নের গোসিংগা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ড্রেজারের মালিক মো. মামুনকে (২৫) পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।


এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারা অনুসারে অভিযুক্তের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।


এ সময় জব্দ কৃত বালু ও ড্রেজার স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়।


Ad