দুর্গাপূজার আগে নিজ অর্থায়নে তেরশ্রীর সড়ক মেরামত করলেন চেয়ারম্যান প্রার্থী মামুন মিয়া

  • প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:১৬
  • আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:১৬
WhatsApp Image 2026-10-18 at 5.07.05 PM

শাহাদুর রহমান সুজন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী ঘোষবাড়ির সামনে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সরকারি রাস্তা নিজস্ব অর্থায়নে মেরামত করেছেন পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ মামুন মিয়া।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তেরশ্রী ঘোষবাড়ির সামনে সড়কটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে খানাখন্দ সৃষ্টি হয়েছিল। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি ও কাদা জমে যেত। ফলে রিকশা, ভ্যানসহ স্থানীয় যানবাহন চলাচলে দুর্ভোগের পাশাপাশি পথচারীদেরও ভোগান্তিতে পড়তে হতো। বিশেষ করে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে পূজামণ্ডপে যাতায়াতকারী মানুষের চলাচল সহজ করতে সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়। সাময়িকভাবে সড়কটি মেরামত হওয়ায় দুর্গাপূজার সময়ে স্থানীয়দের চলাচলে স্বস্তি ফিরবে বলে তারা আশা করছেন। আমরা তার এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। অ্যাডভোকেট মোঃ মামুন মিয়া জানান, স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি জানতে পেরে তিনি নিজস্ব অর্থায়নে সড়কটির খানাখন্দে মাটি ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে মেরামতের উদ্যোগ নেন। এতে আপাতত সড়কটি চলাচলের উপযোগী হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, “আমি মনে করি, মানুষের পাশে দাঁড়ানো শুধু কোনো নির্বাচনের সময়ের বিষয় নয়; এটি সামাজিক দায়িত্ব। তেরশ্রী ঘোষবাড়ির সামনে রাস্তাটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন। সামনে শারদীয় দুর্গাপূজা। এ সময়ে মানুষের চলাচল যেন নির্বিঘ্ন হয়, সে চিন্তা থেকেই নিজস্ব অর্থায়নে রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়েছি।”

মামুন মিয়া আরও বলেন, “মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের দিকনির্দেশনায় এলাকার সুবিধাবঞ্চিত, অবহেলিত ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। পয়লা ইউনিয়নের যেসব এলাকায় মানুষের দৈনন্দিন চলাচল ও জীবনযাত্রায় সমস্যা রয়েছে, সেসব বিষয়ে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখতে চাই। তবে এসব রাস্তার স্থায়ী উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।”

Ad