চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানার পলাতকসহ বিভিন্ন অপরাধ চক্রের ০৮ জন আসামীকে গ্রেফতার

  • প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, বিকাল ০৫:১৫
  • আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, বিকাল ০৫:১৫
WhatsApp Image 2026-04-26 at 5.05.50 PM

এম নুরুল আমিন টিপু,চকরিয়াঃ

কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান এর সার্বিক নির্দেশনায় চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন এর তদারকিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাসুম সিদ্দিকী এর নেতৃত্বে এসআই(নিঃ) নেলী দাশ এসআই(নিঃ) মাহাবুব আলম, এএসআই(নিঃ) জগদীশ বড়ুয়া এএসআই(নিঃ) আমজাদ হোসেন, সঙ্গীয় ফোর্সসহ ২৫/০৪/২০২৬ ইং তারিখ চকরিয়া থানা এলাকার বিভিন্ন স্থানে গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার সংক্রান্তে পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে, জিআর-০১(এক) জন ও বিভিন্ন অপরাধ চক্রে ০৭(সাত) জন সহ সর্বমোট ০৮(আট) জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওয়ারেন্ট তামিলের নিমিত্তে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ( ওসি)মনির হোসেন জানান,সাজা পরোয়ানাভক্তসক বিভিন্ন অপরাধ চক্রের আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

Ad