চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২

  • প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৫:০১
  • আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৫:০১
WhatsApp Image 2026-09-23 at 4.45.04 PM

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঘর থেকে চুরি হওয়া ১১ মাসের শিশু নাফিজকে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানান জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস।প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গত ২১ সেপ্টেম্বর সকাল পৌনে এগারোটার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী গ্রামের মো. রুবেল হোসেনের ১১ মাসের শিশুসন্তান নাফিজকে ঘুমন্ত অবস্থায় রেখে তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে বাদীর প্রতিবন্ধী ভাতিজী বেলা এগারোটার দিকে শিশুটিকে নিয়ে বাজারে কেক কিনতে যাওয়ার সময় হাজারবিঘী চাঁদপুর ওয়াক্তিয়া মসজিদের সামনে থেকে অজ্ঞাতনামা এক বোরখা পরিহিতা নারী শিশুটিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করলে ২২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয় (শিবগঞ্জ থানার মামলা নং-৪০/৩৬৯)।মামলা দায়েরের পরপরই শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) সৌরভ কুমার দত্ত তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। অভিযানে শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী এলাকার মোসা. সুজিআরা বেগম (৩৫) ও মোড় মানিকুজ্জামানকে (৩২) গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন শিবতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে অপহৃত শিশু নাফিজকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সর্বদা সজাগ ও বদ্ধপরিকর।

Ad