চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে এক যুবক গ্রেপ্তার

  • প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৯:৪২
  • আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৯:৪২
1000264764

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আলিনগর ভুতপুকুর এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে মো. সাব্বিরকে (৩৬) সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০১৩) এর ৯(৩)/১০/১১/১৩ ধারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর: ২৯/ তারিখ: ১৪.৮.২৬)। আসামির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততা, নাশকতার পরিকল্পনা এবং সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়ন বা সহযোগিতার অভিযোগ রয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে সে মোবাইল সার্ভিসিংয়ের নামে অন্যের মোবাইল থেকে তথ্য চুরি ও ছবি ট্রান্সফার করে ব্ল্যাকমেলিং চক্রের মুলহোতা হিসেবেও চিহ্নিত,গত ৩০ আগস্ট, ২০২৬

​চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধারের সালিশকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মৎস্যজীবী লীগের স্থানীয় নেতা পরিচয়দানকারী সাব্বিরের বিরুদ্ধে থানার ভেতরেই প্রকাশ্য ঘুষ দাবি ও ভুক্তভোগীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে।

​রোববার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সদর মডেল থানার অভ্যন্তরে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুরো এলাকায় ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Ad