চরফ্যাশনে হত্যা চেষ্টা মামলার পলাতক প্রধান অভিযুক্ত ঢাকায় এসভারবি-৮ কর্তৃক গ্রেফতার
আনোয়ার হোসেন ,ভোলা জেলা প্রতিনিধি :
ভোলার চরফ্যাশনে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম, মোটরসাইকেল ভাঙচুর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্তকে ঢাকার লালবাগ থেকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-১০, ঢাকার যৌথ অভিযানিক দল।
মামলার এজাহারের বিবরণে জানা যায়, গত ১১ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১টার দিকে ভোলা জেলার চরফ্যাশন থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় পূর্ববিরোধের জেরে ভুক্তভোগী মোঃ আজমুলের পথরোধ করে একদল ব্যক্তি ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলাকারীরা তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে এবং পকেটে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের পরিপ্রেক্ষিতে এসআরবি-৮ বরিশালের ভোলা ক্যাম্প এবং এসআরবি-১০-এর সিপিএসসি কোম্পানি, লালবাগ, ঢাকার যৌথ অভিযানে ২৩ নভেম্বর ২০২৬ তারিখ বিকালে ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন শহীদনগরস্থ বৌবাজার এলাকা থেকে অত্র মামলার প্রধান অভিযুক্ত মোঃ শওকত হোসেন মাঝি'কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি, ঢাকার লালবাগ থানায় হস্তান্তর করা হয়।



.webp)