রাবিতে ক’কটেল বি’স্ফো’রণ

  • প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ০৩:৩৬
  • আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ০৩:৩৬
WhatsApp Image 2026-11-17 at 10.50.41 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।মানচিত্র দেখুন প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে হঠাৎ বিকট শব্দে তারা বিস্ফোরণের বিষয়টি জানতে পারে।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘মেইন গেটের দায়িত্বরত পুলিশ ফোন দিয়ে জানায় দুটি ককটেল পাওয়া গেছে। একটি বিস্ফোরিত এবং একটি অবিস্ফোরিত অবস্থায় দেখা গেছে। এ ঘটনার পরপরই ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফোন কল দিয়ে বলেন, “আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে হবে”।

প্রত্যুত্তরে তিনি দুষ্কৃতিকারীদের হুশিয়ারি দিয়ে বলেন, আমি ক্যাম্পাস খোলা রাখবো, ক্যাম্পাস বন্ধ হবে না। তোমাদের যদি এতো সাহস থাকে ক্যাম্পাসে এসে বন্ধ করে দেখাও।তিনি আরো বলেন, মূলত পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের ওপর ভীতিকর পরিবেশ তৈরির জন্য এ ঘটনা ঘটিয়েছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।’শিক্ষার্থীদের আস্বস্ত করে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা তোমাদের পাশে আছি। ক্যাম্পাস অস্থিতিশীল করার কোনো সুযোগ আমরা তাদের দিবো না।

কাজলা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মোসতাক আহমেদ বলেন, ‘আমরা শব্দ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং অক্ষত অবস্থায় আরেকটি পড়ে রয়েছে। আমাদের বিশেষজ্ঞ টিম আসলে এটি উদ্ধার করা হবে।’সন্দেহভাজন কাউকে গ্রেফতার করা যায়নি বলেও জানান তিনি।

Ad