কুমিল্লায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেফতার

  • প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, দুপুর ০৩:৫৭
  • আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, দুপুর ০৩:৫৭
WhatsApp Image 2026-11-09 at 3.44.44 PM

জিএম মাকছুদুর রহমান:

কুমিল্লার বিভিন্ন উপজেলায় পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৮১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১১ জন, সদর দক্ষিণে ৪ জন, চৌদ্দগ্রামে ১০ জন, চান্দিনায় ৭ জন, বুড়িচংয়ে ৩ জন, ব্রাহ্মণপাড়ায় ৫ জন, বরুড়ায় ১০ জন, লাকসামে ৪ জন, মনোহরগঞ্জে ২ জন, নাঙ্গলকোটে ৪ জন, দাউদকান্দিতে ২ জন, তিতাসে ১ জন, হোমনায় ৩ জন, মেঘনায় ২ জন, দেবিদ্বারে ২ জন, মুরাদনগরে ১ জন, বাঙ্গরা বাজার থানায় ৪ জন, লালমাইয়ে ৪ জন এবং জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২ জন রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা মিছিলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে জেলার বিভিন্ন থানা এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের পর্যায়ক্রমে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Ad