কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাম্মদ সাইফুল মালিক আর নেই।

  • প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, দুপুর ০৪:৩৪
  • আপডেট: ২৩ জুলাই ২০২৬, দুপুর ০৪:৩৪
WhatsApp Image 2026-07-23 at 10.53.09 AM

শফিউল আলম  ,কুমিল্লা :

গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাম্মদ সাইফুল মালিক আজ বৃহস্পতিবার ভোর ৬:৩০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।মরহুম তাঁর সহধর্মিণী, দুই সন্তান, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অকাল প্রয়াণে কুমিল্লা জেলা পুলিশ গভীরভাবে শোকাহত।মরহুমের মৃত্যুতে কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম,গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমীন।

Ad