কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন গ্রেপ্তার
জিএম মাকছুদুর রহমান:
কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সদর দক্ষিণ থানার বারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার মৃত আদম আলীর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতাসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযানের বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



.webp)