সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সদস্যসচিব এনায়েত হোসেন

  • প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, সকাল ০৭:৪৭
  • আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, সকাল ০৭:৪৭
1000283704

আবুল কাশেম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে হাসান আশরাফকে আহ্বায়ক এবং এনায়েত হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।


শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. কামরুল ইসলামকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মিরান হোসাইন, মাহফুজুর রহমান খান, মো. সাইফুল ইসলাম রিজু, ফরিদ হোসাইন, সাফিকুল ইসলাম, কালাম, সাজিদ মাতুব্বর, খোকন মাতুব্বর, আনিসুর রহমান তাজুল, রাসেল শেখ, মতিয়ার রহমান, জনি পারভেজ ও হাবিবুর রহমান হাবিব।


কমিটির সদস্যরা হলেন-

মিজান খান, সাইফুল ইসলাম, নাজিমুদ্দিন খান লিমন, মাসুদ পারভেজ, মামুন হোসেন, ইমরান হোসেন, তারিকুর রহমান সম্রাট, জুয়েল লস্কর, রনি ফকির, মনোয়ার হোসেন, হায়দার আলী, রিপন মাতুব্বর, কাওসার মাতুব্বর, শিমুল মিয়া, মো. আখের আলী, ইয়াছিন মোল্লা, নুরুল ইসলাম মাতুব্বর, রাজিব মোল্লা ও শাহজাহান শরীফ।


সালথা উপজেলা যুবদলের নবনির্বাচিত আহ্বায়ক হাসান আশরাফ বলেন, দল আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তার জন্য কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করব। সালথা উপজেলা যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন, নতুন নেতৃত্ব তৈরি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই হবে আমাদের অন্যতম লক্ষ্য। দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চাই।

এ জন্য আমি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

Ad