যাত্রাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সমন্বয় সভা

  • প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, বিকাল ০৭:৪১
যাত্রাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সমন্বয় সভা

কাওসার হোসেন,বিশেষ প্রতিনিধি:

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণ এর যাত্রাবাড়ী থানা শাখার উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


গতকাল শুক্রবার বিকেল ৫টায় যাত্রাবাড়ী থানাধীন মৃধা বাড়ি নবীউল্লাহ টাওয়ার সংলগ্ন এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।


যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সভাপতি আলী মন্ডলের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণ এর আহবায়ক এইচ এম শাহ আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব কে এম সোহেল রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎসজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন, ৬৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মামুন খান, ৬৪ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান রিপন, যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুল্লাহ।


অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাতীয়তাবাদের মৎস্যজীবী দলের যাত্রাবাড়ী থানা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইব্রাহিম খলিল।


প্রধান অতিথি এইচ এম শাহ আলম বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা গ্রামগঞ্জের ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মত কর্মীদের কাজ। ৩১ দফা গ্রাম গঞ্জের মানুষের মুখের হাসি ফোটানোর অধিকার, আমরা সকল কোন্দল ভুলে ধানের শীষের পক্ষে একযোগে কাজ করবো, সকল ষড়যন্ত্র-নশ্চাৎ করে দেবো,এটাই হোক আমাদের প্রতিজ্ঞা

Ad