দাউদকান্দিতে ৬৪ কেজি গাজার চালান জব্দ, আটক ১

  • প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:০৬
  • আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:০৬
WhatsApp Image 2026-10-05 at 4.49.08 PM

জিএম মাকছুদুর রহমান:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত চেকপোস্টে আবারও বড় ধরণের মাদকের চালান আটক হয়েছে। কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা সংলগ্ন মেঘনা-গোমতী সেতু এলাকা থেকে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৬৪ কেজি গাঁজাসহ চালককে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।​সোমবার (৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এই অভিযান পরিচালিত হয়। ​আটককৃত চালকের নাম উমর ফারুক (৩০)। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার বাগমারা গ্রামের মৃত আক্তার হোসেনের সন্তান। পুলিশ জানিয়েছে, উমর ফারুকের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মহাসড়কের ঢাকামুখী লেনে মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে পুলিশ একটি বিশেষ চেকপোস্ট বসায়। সেসময় সন্দেহভাজন ওই কাভার্ডভ্যানটি থামিয়ে তল্লাশি শুরু করলে ভেতর থেকে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মাদক পরিবহনের দায়ে কাভার্ডভ্যানটি জব্দ এবং চালক উমর ফারুককে পুলিশ হেফাজতে নেওয়া হয়। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ad