দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে এবিজি ফাউন্ডেশন

  • প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০২:৩৫
  • আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০২:৩৫
1000265592

শাহাদুর রহমান সুজন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। নদীভাঙনে ঘরবাড়ি ও বসতভিটা হারিয়ে দুর্বিষহ জীবনযাপন করা অসহায় পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হয়েছে।


বুধবার (২ সেপ্টেম্বর) দৌলতপুর উপজেলার নদীভাঙনকবলিত এলাকায় এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়া হয় এবং তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।


সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী শায়লা কবির। স্থানীয়ভাবে তিনি শায়লা কবির কাকি নামে পরিচিত। এ ছাড়া উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।


এবিজি ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু বলেন, দুর্যোগ ও সংকটের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত ও দুস্থ মানুষের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।


এ সময় মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ এস এ জিন্নাহ কবিরের সহধর্মিনী শায়লা কবির বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ দীর্ঘদিনের। বসতভিটা ও সম্পদ হারিয়ে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। তাদের দুর্দশা লাঘবে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।

Ad