দৌলতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যক্তিগত নিয়মে চলছে কমিউনিটি ক্লিনিক
শাহাদুর রহমান সুজন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ
দীর্ঘদিন ধরে নানা অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে উপজেলা ভিত্তিক ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকগুলো। এ সকল ক্লিনিকে দ্বায়িত্বরত সিএইচসিপি প্রতিনিয়তই সঠিক সময়ে নিজ কর্মস্থলে উপস্থিত থাকেন না। এমনকি সরকার কর্তৃক নির্ধারিত সময় পার না করেই অফিস বন্ধ করে চলে যান। উপজেলার ইউনিয়ন পর্যায়ে প্রায় কমিউনিটি ক্লিনিকগুলোতেই এমন দৃশ্য লক্ষ করা যায়। সরেজমিনে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জিয়ানপুর ইউনিয়নের জৈন্তা কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা ভুক্তভোগীদের অভিযোগের আলোকে অনুসন্ধানে জানা যায়, কমিউনিটি ক্লিনিকটির দায়িত্বে থাকা সিএইচসিপি রাজিয়া সুলতানা ব্যক্তিগত ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে অফিস পরিচালনা করে আসছেন। ভুক্তভোগীরা জানান, তারা সকাল ৯ টায় ক্লিনিকেটিতে সেবা নিতে এসেও দীর্ঘ সময় অপেক্ষা করেও নিয়মিত সেবা পান না। অনুসন্ধানে আরও জানা যায়, সি.এইচ.সি.পি রাজিয়া সুলতানা প্রায় সময়ই ১১ টার পরে ক্লিনিকটিতে উপস্থিত হয়। ভুক্তভোগী রোগীদের সাথে কথা বলে তার এমন অনিয়মের সত্যতা পাওয়া যায়।৩০ শে আগষ্ট রবিবার ক্লিনিকটিতে সকাল ৯ টা থেকে অপেক্ষা করে ক্লিনিকটির দায়িত্বে থাকা সিএইচসিপি রাজিয়া সুলতানার উপস্থিতি সকাল ১০ টা ৩৫ মিনিটে লক্ষ্য করা যায়।এদিকে ক্লিনিকটিতে প্রবেশ করে দেখা যায়, ভেতরের পরিবেশ একেবারেই অস্বাস্থ্যকর ও নোংরা। তাছাড়া ঔষধ গুলোও নোংরা ভাবে রেখেছেন এবং বিভিন্ন ধরনের চর্ম রোগের জন্য শরীরে ব্যবহার করার ক্রীম ও সারাক্ষণ খোলা অবস্থায় রাখেন। এতে ঔষধের গুণগত মান হারানোরও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে জৈন্তা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রাজিয়া সুলতানা বক্তব্য দিতে নারাজ প্রকাশ করেন। সে বলেন, আমার দেরি হতেই পারে তাই বলে আপনারা কেন সংবাদ প্রকাশ করবেন। সংবাদ প্রকাশ করলে আমি কোন তথ্য দিতে পারবো না।এ বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জানান, বিষয়টি আমাদের জানা ছিল না, আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে অতি দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করিবো।



