বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচী
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে Project Appraisal and Formulation of DPP বিষয় কর্মকর্তাদের ১(এক) দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০১ এপ্রিল) রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব আবু সাঈদ মোঃ কামরুজ্জামান এনডিসি, (অতিরিক্ত সচিব)।
প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান।
প্রশিক্ষণ কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, সচিব মোঃ মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সমসের আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজা মোহাম্মদ নূরে আলম, নির্বাহী প্রকৌশলী মোঃ এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী মোঃ তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী মোসাঃ রুবিনা খাতুন, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি, নির্বাহী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী একেএম ওবায়দুল্লাহ, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী মোঃ মোক্তাদিউর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ সৈয়দ জিল্লুল বারী, নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান এছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী হিসাব নিয়ন্ত্রক, উপ-ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক (কৃষি)ও মনিটরিং অফিসারসহ মোট ৪০ জন প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।



