দেবিদ্বারে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ‘আমার গ্রাম আমার দায়িত্ব’ সংগঠনের সচেতনতামূলক প্রচারণা

  • প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০৪:২১
WhatsApp Image 2026-09-30 at 2.38.37 PM

​জিএম মাকছুদুর রহমান:

কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানের পাশাপাশি সর্বসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে কুমিল্লার দেবিদ্বারে চলছে ব্যাপক কার্যক্রম। এর অংশ হিসেবে 'আমার গ্রাম আমার দায়িত্ব' নামক সামাজিক সংগঠনের উদ্যোগে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় একটি সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। ​গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ, যুবসমাজ ও অভিভাবকদের নিয়ে এ প্রচারণা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সামাজিক সংগঠন 'আমার গ্রাম আমার দায়িত্ব'-এর পক্ষে সচেতনতামূলক বার্তা তুলে ধরেন এবং সার্বিক প্রচারণায় নেতৃত্ব দেন সাংবাদিক এ আর আহমেদ।​প্রচারণাকালে সাংবাদিক এ আর আহমেদ বলেন, "কিশোরদের সঠিক পথে রাখতে এবং একটি মাদকমুক্ত সমাজ গড়তে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলেই চলবে না; এর জন্য অভিভাবক ও সমাজের সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। আমাদের সন্তান কোথায় যায় এবং কার সাথে মেলামেশা করে— সে বিষয়ে পরিবারকেই সবার আগে খেয়াল রাখতে হবে। "​উক্ত কর্মসূচি থেকে কিশোর গ্যাং প্রতিরোধে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং এর আইনি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ওয়ার্ডবাসীর প্রতি জোরালো আহ্বান জানানো হয়।​সামাজিক সংগঠনের এ ধরনের সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, পুলিশের কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি এ ধরনের সামাজিক সচেতনতা বৃদ্ধি পেলে এলাকা থেকে অপরাধ ও মাদকের করাল গ্রাস চিরতরে দূর করা সহজ হবে।

Ad