দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

  • প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, দুপুর ০১:৩২
  • আপডেট: ৩১ আগস্ট ২০২৬, দুপুর ০১:৩২
1000263812

শাহাদুর রহমান সুজন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ আছে। এখানে কোন অসুবিধা নেই,বাংলাদেশের সাধারণ জনগণের কাছে যে চাল,গম যেগুলো আছে সেগুলো আমরা ঠিকমত সরবরাহ করতে পারব বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।


রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় সাটুরিয়া গুদামে আকস্মিক পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।


দেশের দুর্যোগ মোকাবেলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা এই পরিকল্পনা নিয়েও কাজ করছি। কারণ দেশে যে কোন পরিস্থিতি সামাল দিতে পারি ঠিক সেভাবেই মজুদের ব্যবস্থা করা হচ্ছে।



খাদ্যের সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, আসলে আমি তো বেশিদিন হয়নি দায়িত্ব নিয়েছি মাত্র কয়েকদিন হয়েছে অতএব আমাকে দেখতে হবে, অবজারভেশন করতে হবে, আসলেই সত্যি কোনটি বা কি হচ্ছে? তারপর এই সম্বন্ধে মতামত দিতে পারবো।



এ সময় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মো: অনিক ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আয়য়ুব রায়হান, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন, খাদ্য নিয়ন্ত্রক রাবেয়া খাতুন লিজা

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাকিল মাহমুদ, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ তানিয়া তাবাসসুম, সাটুরিয়া উপজেলা বি,এন,পির সাবেক সাধারণ সম্পাদক মো আবুল বাশার সরকার, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad