দেশব্যাপী ‘পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতার’ প্রতিবাদে টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ
সুলতান কবির :
দেশব্যাপী ‘পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতার’ প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ টাঙ্গাইল শহরের শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের নিরালা মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবুসাঈদ। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এ.কে.এম. মনিরুল হক ভিপি মুনীরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু।
এ সময় বিএনপি নেতা জিয়াউল হক শাহীন, বাবু অমল ব্যানার্জী ও ভিপি নূরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন ও মাসুদ করিম, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বাবুল সরকার ও আমিনুর রহমান আমিন, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল হালিম ও সদস্যসচিব দেলোয়ার হোসেন, যুবদল নেতা সাব্বির আহম্মেদ রতন-সহ জেলা, থানা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।



