প্রধানমন্ত্রীর নির্দেশনা অমান্য করে কর্মস্থলে অনুপস্থিত ডিজিএম

  • প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, দুপুর ০৩:৪৮
  • আপডেট: ১৩ মার্চ ২০২৬, দুপুর ০৩:৪৮
WhatsApp Image 2026-03-13 at 3.37.44 PM

মোঃ হাফিজুর রহমান হাফিজ  ,জামালপুর 


জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মেলান্দহ জোনাল অফিসে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ মমিনুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি সরকারি নির্ধারিত সময় মেনে অফিসে উপস্থিত হন না।

সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মস্থলে উপস্থিত থাকার কথা। কিন্তু ১১ মার্চ সকাল ৯টা ৪৪ মিনিট পর্যন্ত মেলান্দহ জোনাল অফিসে ডিজিএম মমিনুর রহমান বিশ্বাসকে উপস্থিত দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ বিষয় জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেনি মোঃ মমিনুর রহমান বিশ্বাস 

এ ঘটনায় স্থানীয় গ্রাহক ও সচেতন মহলের মধ্যে প্রশ্ন উঠেছে—সরকারি নিয়ম-নীতিকে উপেক্ষা করে দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Ad