ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর বৈষম্যবিরোধী হত্যা মামলার তদন্ত গুরুত্ব সহকারে করার নির্দেশনা

  • প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, রাত ১০:২৭
  • আপডেট: ২২ নভেম্বর ২০২৫, রাত ১০:৩১
3e4b68ad-2838-4238-8006-9b575f15600b

নিজস্ব প্রতিবেদক ‍ঃ

সভাপতি বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে আগত সকল সম্মানিত অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, জুলাই গণঅদ্ভ্যুত্থানের পরে পুলিশ ও ম্যাজিস্ট্রেট বৃন্দকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, বর্তমানে পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। তথাপি সাম্প্রতিক সময়ে আদালতে হাজিরা দিয়ে যাওয়ার পথে একজন ব্যাক্তিকে আদালত প্রঙ্গনের অদূরেই গুলি করে হত্যা করা হয়েছে। বিষয়টি উদ্বেগজনক, আদালতে আসা-যাওয়ার পথে বিচারপ্রার্থী জনগণ, বিজ্ঞ বিচারক ও আইনজীবীবৃন্দ যদি নিরাপত্তার অভাব বোধ করেন, তবে ন্যায় বিচার প্রশাসন পরিচালনা ব্যাহত হবে। তিনি তার বক্তৃতায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার ঘটনায় করা মামলাগুলো গুরুত্বের সাথে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আহ্বান জানিয়েছেন বলেন, ফৌজদারি কার্যবিধির সাম্প্রতিক সংশোধনীর মাধ্যমে ১৭৩এ ধারাটি যুক্ত করার একটি হলিস্টিক পারপাস রয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি এই ধারাটির কিছু অপব্যবহার হচ্ছে। সেই বিষয়ে প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। ভিকটিমদের জখমী সনদ প্রদানের ক্ষেত্রে এবং ডাক্তার সাক্ষীদের আদালতে উপস্থাপনের বিষয়ে সংশ্লিষ্টদের আরও আন্তরিক ভূমিকা পালন করার উপর গুরুত্বারোপ করেন।


Ad